তিন বছরে গাজায় ৮০০ শিক্ষকের প্রাণহানী
গাজায় ইসরায়েলী আগ্রাসনে ৮০০-এর বেশি ফিলিস্তিনি শিক্ষক নিহত হয়েছেন। এ ছাড়া ৩ হাজার ৩০০-এর বেশি আহত হয়েছেন। ফিলিস্তিনের শিক্ষা ও উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের বরাতে আলজাজিরা এ খবর জানিয়েছে।
এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, ২০২৩ সালের অক্টোবরে শুরু হওয়া আগ্রাসনের শেষ হয়নি এখনো। এরই মধ্যে এতো শিক্ষককে হত্যা করেছে তারা।
আগ্রাসন ও পদ্ধতিগত লক্ষ্যবস্তুকরণের সবচেয়ে কঠিন পরিস্থিতিতে ফিলিস্তিনি শিক্ষকরা তবুও শিক্ষার অধিকার রক্ষায় প্রকৃত সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। ১৭০ জনের বেশি শিক্ষক এখনও কঠোর পরিস্থিতিতে আটক রয়েছেন।
এ ছাড়া ফিলিস্তিনিদের ক্লিয়ারেন্স রাজস্ব ইসরায়েল অব্যাহতভাবে আটকে রাখায় গুরুতর অর্থনৈতিক সংকট তৈরি হয়েছে, যা শিক্ষকদের আর্থিক ও মানসিক সুস্থতাকে ক্ষতিগ্রস্ত করেছে বলেও জানায় মন্ত্রণালয়।
আইটি ল্যাব সলিউশন্স লি.