গাজায় হাসপাতালের জন্য জ্বালানি, খাদ্য পাঠালো মিশর
গাজার বাতাসে এখনো ভেসে বেড়ায় লাশের গন্ধ। অনাহারে দিন কাটানোর রাতগুলো গভীর হচ্ছে। সেই যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার জন্য নতুন করে ৩ হাজার একশ' ৮৫ টনের বেশি মানবিক সহায়তা পাঠিয়েছে মিশর। আজ (৫.১০.২০২৬) ভোরে মিশরীয় রেড ক্রিসেন্টের উদ্যোগে একটি ত্রাণবাহী বহর গাজার উদ্দেশে রওনা হয়।
মিশরীয় রেড ক্রিসেন্টের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, বহরটিতে হাসপাতালের জন্য জ্বালানি, খাদ্য, চিকিৎসাসামগ্রীসহ গাজাবাসীর জরুরি প্রয়োজনীয় বিভিন্ন পণ্য রয়েছে।
‘ফ্রম ইজিপ্ট টু গাজা’ কর্মসূচির আওতায় ‘জাদ আল-ইজ্জা’ উদ্যোগের অংশ হিসেবে এই ত্রাণ পাঠানো হয়েছে। অবরুদ্ধ গাজার মানুষের কাছে জরুরি সহায়তা পৌঁছে দিতে মিশরের জাতীয় পর্যায়ের এই উদ্যোগ পরিচালিত হচ্ছে।
অক্টোবর বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, জ্বালানি, ওষুধ ও জীবন রক্ষাকারী অন্যান্য সামগ্রীর দীর্ঘস্থায়ী সংকটের কারণে গাজার কোনো হাসপাতালই বর্তমানে পুরোপুরি কার্যকর নেই।
ডব্লিউএইচওর প্রতিনিধি রেইনহিল্ডে ভ্যান ডি ভের্ডট জানান, ইসরায়েলের অনুমোদনের অপেক্ষায় থাকা চিকিৎসাসামগ্রী ছাড় পেতে গড়ে ৭৪ দিন সময় লাগছে। এক্স-রে মেশিনের মতো গুরুত্বপূর্ণ চিকিৎসা সরঞ্জামও প্রায়ই বিলম্বিত হচ্ছে অথবা অনুমোদন পাচ্ছে না।
আইটি ল্যাব সলিউশন্স লি.