শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোনালী হনুমানের মৃত্যু

প্রকাশিত: ০৩ অক্টোবর, ২০২৬ ১৯:৩৫ (রবিবার)
শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোনালী হনুমানের মৃত্যু

 

শ্রীমঙ্গল সংবাদদাতা : শ্রীমঙ্গল উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু হয়েছে। আজ শনিবার (৩ অক্টোবর) বেলা সাড়ে ১২টায় উপজেলার আমরাইলছড়া চা বাগানে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে আমরাইলছড়া চা বাগানের বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একটি সোনালী হনুমান মাটিতে পড়ে যায়। চা বাগানের বাসিন্দারা তাৎক্ষণিকভাবে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেন। বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে পৌঁছে আহত হনুমানটিকে উদ্ধার করেন।

তারা দ্রুত হনুমানটিকে শ্রীমঙ্গল উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসা শুরুর পূর্বেই মারাত্মকভাবে আহত হনুমানটি মারা যায়।

সম্পাদক ও প্রকাশক: মোতাহার হোসেন

মোবাইল: ০১৩৩২-৮৪৫৬৯৯

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.