ইসরায়েলে সব ধরনের ফ্লাইট বন্ধ করল ফ্লাইদুবাই

প্রকাশিত: ০৩ অক্টোবর, ২০২৬ ১৬:০১ (রবিবার)
ইসরায়েলে সব ধরনের ফ্লাইট বন্ধ করল ফ্লাইদুবাই

 

ককপিটে পাইলটদের মধ্যে হাতাহাতির অপ্রীতিকর ঘটনার জের ধরে ইসরায়েলে নিজেদের সব ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করেছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক এয়ারলাইন ‘ফ্লাইদুবাই’। দুবাই থেকে ইসরায়েলের তেল আবিবগামী একটি ফ্লাইটে এই ঘটনা ঘটার পর এয়ারলাইন কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নেয়।

ফ্লাইদুবাইয়ের এক মুখপাত্র এক বিবৃতিতে জানান, বুধবার (৩০ সেপ্টেম্বর) দুবাই থেকে তেল আবিবগামী এফজেড১০৭৩ ফ্লাইটে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে ঘটনার তদন্ত চলায় ইসরায়েলে আসা-যাওয়ার সব ফ্লাইট স্থগিত রাখা হয়েছে। তদন্তের মাধ্যমে ঘটনাটির সঠিক তথ্য উন্মোচন এবং পরিস্থিতি পর্যালোচনার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। যাত্রীদের ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করে এয়ারলাইনটি বিকল্প ভ্রমণের ব্যবস্থা করার আশ্বাস দিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ১৭৪ জন যাত্রী নিয়ে দুবাই থেকে তেল আবিব যাওয়ার পথে উড্ডয়নরত বিমানটির ককপিটে ‘ফ্লাইট ডেকে’ ক্যাপ্টেন ও ফার্স্ট অফিসারের মধ্যে হঠাৎ হাতাহাতি শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে বিমানে থাকা অন্য কেবিন ক্রুরা ককপিটের সুরক্ষায় এগিয়ে আসেন।

সম্পাদক ও প্রকাশক: মোতাহার হোসেন

মোবাইল: ০১৩৩২-৮৪৫৬৯৯

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.