বাংলাদেশি পাটপণ্যে ভারতের অতিরিক্ত শুল্ক
আমদানিতে ভারতের একের পর এক শুল্ক আরোপে বিপাকে পড়েছে বাংলাদেশের পাটপণ্য। দেশের পাট খাতকে ধ্বংস করতে প্রতিবেশী দেশটি অন্যায্য সিদ্ধান্ত নিচ্ছে বলে অভিযোগ উদ্যোক্তাদের। প্রতিকার চেয়ে আন্তর্জাতিক পর্যায়ে নালিশের পরামর্শ তাদের। এ বিষয়ে কার্যকর আলোচনার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর।
সম্প্রতি বাংলাদেশের পাটপণ্য আমদানিতে নতুন করে প্রতি টনে ১৪০ ডলার পর্যন্ত ভর্তুকিবিরোধী শুল্ক আরোপের সুপারিশ করেছে ভারত। এর আগে গত সোমবার বাংলাদেশি পাটপণ্যে সর্বোচ্চ ৪৪৫ ডলার অ্যান্টি–ডাম্পিং শুল্ক আরোপ করে দেশটি। এতে বাংলাদেশ থেকে পাটের সুতা, কাপড়, ব্যাগ আমদানির ক্ষেত্রে ৫৮৫ ডলার শুল্ক দিতে হবে ভারতের আমদানিকারকদের।
ব্যবসায়ীরা বলছেন, বাংলাদেশের পাটপণ্যের ওপর ভারতের অ্যান্টি–ডাম্পিং শুল্ক ২০১৭ সাল থেকে কার্যকর রয়েছে। নতুন করে আবার শুল্ক চাপিয়ে দেয়া অযৌক্তিক। তাদের অভিযোগ, বাংলাদেশের পাট খাতকে ধ্বংস করতে এটি পরিকল্পিত ষড়যন্ত্র।
আইটি ল্যাব সলিউশন্স লি.