বাংলাদেশকে বিনিয়োগের প্রধান কেন্দ্রে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান
বাংলাদেশকে বিনিয়োগের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দেশের মানুষের ঘরে ঘরে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এ খাতে নারীদের নিয়োগ আরও বাড়ানোর পরিকল্পনার কথাও জানান তিনি।
আজ শনিবার (৩ অক্টোবর) সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে শুরু হওয়া তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’-এ বক্তব্য দেওয়ার সময় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের আয়োজনে এবার পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে এ সম্মেলন। এতে শতাধিক দেশ থেকে প্রায় ২০০ বক্তা, তিন শতাধিক প্রতিনিধি এবং এক হাজারের বেশি অংশগ্রহণকারী যোগ দিয়েছেন।
সম্মেলনে বিভিন্ন দেশের সাবেক রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধানের পাশাপাশি কূটনীতিক, নীতিনির্ধারক, গবেষক এবং বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন। সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিস তাদিচ ও মালির সাবেক প্রধানমন্ত্রী মুসা মারাসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা এতে উপস্থিত রয়েছেন।
তিন দিনব্যাপী এই আয়োজনে আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। এর মধ্যে রয়েছে ভূরাজনীতি ও নিরাপত্তা, প্রযুক্তি, বাণিজ্য ও যোগাযোগ, জলবায়ু পরিবর্তন, মানব নিরাপত্তা, গণতন্ত্র ও সুশাসনসহ সমসাময়িক নানা বিষয়।
আইটি ল্যাব সলিউশন্স লি.