ভারতে ৬০০ বছরের মসজিদ অপসারণকে কেন্দ্র করে বিক্ষোভ
ভারতে প্রায় ৬০০ বছরের পুরোনো শাহী মসজিদের একটি অংশ অপসারণকে কেন্দ্র করে বিক্ষোভ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস ও লাঠিচার্জ করেছে। এ ঘটনায় ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা, তুরস্কের বেসরকারি সংবাদ সংস্থা ইহলাস নিউজ এজেন্সি (আইএইচএলএএস)-এর প্রতিবদনের বরাতে এসব তথ্য জানা গেছে।
মসজিদের একটি অংশ ভেঙে রাস্তা প্রশস্ত করার উদ্যোগের প্রতিবাদে রোববার (২৭ সেপ্টেম্বর) রাত থেকে বিপুলসংখ্যক মুসলিম বাসিন্দা সেখানে অবস্থান নেন। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে প্রশাসন ওই অংশ অপসারণের প্রক্রিয়া শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে।
আইটি ল্যাব সলিউশন্স লি.