দিরাইয়ে পূর্ব বিরোধের জেরে বাজারে মহড়া, দোকান ভাঙচুর ও ফাঁকা গুলি

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১৯:৩৫ (মঙ্গলবার)
দিরাইয়ে পূর্ব বিরোধের জেরে বাজারে মহড়া, দোকান ভাঙচুর ও ফাঁকা গুলি

 

দিরাই (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতাঃ-সুনামগঞ্জের দিরাইয়ে পূর্ব বিরোধের জের ধরে মিলনগঞ্জ বাজারে দোকান ভাঙচুর, লুটপাট ও ফাঁকা গুলি ছোড়ার অভিযোগ উঠেছে। তবে গুলি ছোড়ার অভিযোগ পুলিশ নিশ্চিত করেনি। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার কুলঞ্জ ইউনিয়নের মিলনগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আলহাজ্ব আব্দুল মতলিব উচ্চ বিদ্যালয়ের ছাত্রদের কথা কাটাকাটি ও মারামারিকে কেন্দ্র করে তারাপাশা ও টংঘর গ্রামের বাসিন্দাদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সালিশে বিষয়টি নিষ্পত্তি হয়। কিন্তু সেই বিরোধের জের ধরেই গত রোববার রাতে দুই পক্ষের মধ্যে মিলনগঞ্জ বাজারে হাতাহাতির ঘটনা ঘটে।

অভিযোগ রয়েছে, এর জেরে গতকাল সোমবার সকালে টংঘর গ্রামের ইসমাইল খানের লোকজন দেশীয় আগ্নেয়াস্ত্র নিয়ে বাজারে মহড়া দেয়। এসময় তারা তারাপাশা গ্রামের আব্দুল তাহিদের জুতা ও কাপড়ের দোকানে ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় পাঁচ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ারও অভিযোগ করেন আব্দুল তাহিদ।

খবর পেয়ে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম দোকান  ঘটনাস্থল পরিদর্শন করেছে। 

সম্পাদক ও প্রকাশক: মোতাহার হোসেন

মোবাইল: ০১৩৩২-৮৪৫৬৯৯

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.