মাধবপুরে গোসল করতে গিয়ে মাদ্রাসা ছাত্র মৃত্যু
প্রকাশিত:
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১৯:২৫ (মঙ্গলবার)
মাধবপুর( হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর পুকুরে গোসল করতে গিয়ে মুত্তাকিন ১০ নামে এক মাদ্রাসার ছাত্রের মৃত্যু হয়েছে হয়েছ। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের মাদারগড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মোত্তাকিন মিয়া উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের দাসপাড়া গ্রামের মুন্সিবাড়ির দুলাল মিয়ার ছেলে। কয়েক মাস আগে সে মাদারগড়া নূরে মদীনা হাফিজিয়া মাদরাসার হেফজ বিভাগে ভর্তি হয়েছিল।স্থানীয় ইউপি সদস্য সদস্য তপু সত্যতা নিশ্চিত করেছেন।
আইটি ল্যাব সলিউশন্স লি.