স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্ব পালনে অলরেডি ব্যর্থ হয়েছেন : নাহিদ

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১৪:৩২ (মঙ্গলবার)
স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্ব পালনে অলরেডি ব্যর্থ হয়েছেন : নাহিদ

 

জাতীয় নাগরিক পার্টির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের জরুরি সভা আজ সোমবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে। সভায় পার্টির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম

দ্রুত দেশের আইনশৃঙ্খলা পরিবেশ ফিরিয়ে আনতে হলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে দায়িত্বে রেখে সেটা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী বিভিন্ন সময় অসংলগ্ন কথা বলছেন, তিনি তার দায়িত্ব পালনে অলরেডি ব্যর্থ হয়েছেন।

 

পুলিশ প্রসঙ্গে তিনি বলেন, সারাদেশে আওয়ামী লীগকে ঠেকাতে পারছে না পুলিশ। গুলশানের মতো জায়গায় আ. লীগ মিছিল করতেছে। সারাদেশে চাঁদাবাজির ভাগ বিভিন্ন জায়গায় পুলিশ সেটার অংশীদার হচ্ছে। পুলিশের চরিত্র কিন্তু কোথাও পরিবর্তন হয়নি।

সম্পাদক ও প্রকাশক: মোতাহার হোসেন

মোবাইল: ০১৩৩২-৮৪৫৬৯৯

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.