সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে অবরুদ্ধ অধ্যক্ষ

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১৪:১৪ (মঙ্গলবার)
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে অবরুদ্ধ অধ্যক্ষ

 

কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনতা থেকে বেরিয়ে আসার দাবিতে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের আন্দোলন চলছে। গতকালের মতো আজ সোমবারও শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছেন।

এর আগে গতকাল বেলা ১১টায় আন্দোলন শুরুর সময় প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা। এতে ভবনের ভেতর অধ্যক্ষসহ ১৪ শিক্ষক ও ৬ কর্মকর্তা-কর্মচারী আটকা পড়েন। টানা ২৪ ঘণ্টা ধরে তাঁরা অবরুদ্ধ অবস্থায় আছেন।

২০০৭ সালে প্রতিষ্ঠিত সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল, পুরকৌশল এবং কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশল বিভাগ রয়েছে। এসব বিভাগের পাঁচটি ব্যাচে প্রায় এক হাজার শিক্ষার্থী আছেন। তাঁদের বেশির ভাগই আন্দোলনে অংশ নিয়েছেন।

সম্পাদক ও প্রকাশক: মোতাহার হোসেন

মোবাইল: ০১৩৩২-৮৪৫৬৯৯

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.