ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্পের

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১৩:২৮ (রবিবার)
ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্পের

 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ৭ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর তেহরানে আবারও হামলা চালানোর পরিকল্পনা করছেন ট্রাম্প। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।

এদিকে, ইরান প্রস্তাব দিয়েছে, যুক্তরাষ্ট্র তাদের দাবিগুলো মেনে নিলে ৭ দিনের মধ্যে কৌশলগত নৌপথ হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে এবং স্বাভাবিক জাহাজ চলাচল পুনরায় চালু করা হবে। একই সময়ের মধ্যে যুদ্ধ বন্ধ করে আলোচনায় ফেরার কথাও জানিয়েছে তেহরান।

 

সম্পাদক ও প্রকাশক: মোতাহার হোসেন

মোবাইল: ০১৩৩২-৮৪৫৬৯৯

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.