উপনিবেশবাদী ও ষড়যন্ত্রকারীদের স্থান দেশে হবে না: রুহুল কবির রিজভী

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১৬:২৬ (শনিবার)
উপনিবেশবাদী ও ষড়যন্ত্রকারীদের স্থান দেশে হবে না:  রুহুল কবির রিজভী

 

 

ঢাকার বায়তুল মোকাররমে জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর বায়তুল মোকাররমে আয়োজিত সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন,

 দেশকে যারা অস্থিতিশীল করতে চায়, তাদের বিরুদ্ধে বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হয়েই দেশের কল্যাণে কাজ করছে। তিনি যারা দেশকে অন্যদেশের উপনিবেশ বানানোর চেষ্টা করছে, বিএনপি তাদের প্রতিরোধ করবে। এ দেশে উপনিবেশবাদী ও ষড়যন্ত্রকারীদের কোনো স্থান হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

এ সময় জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যের প্রসঙ্গ তুলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, তিন প্রজন্মের প্রতিনিধিত্ব করে প্রধানমন্ত্রী বিশ্বমঞ্চে কথা বলেছেন। মারণাস্ত্রের পরিবর্তে যুক্তি-তর্কের যুদ্ধ এবং মানবিক বিশ্ব গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তারেক রহমান। এছাড়া, রোহিঙ্গাদের নিজ দেশে ফেরাতে বিশ্বশক্তির প্রতি আহ্বান বাংলাদেশের প্রধানমন্ত্রী।

সম্পাদক ও প্রকাশক: মোতাহার হোসেন

মোবাইল: ০১৩৩২-৮৪৫৬৯৯

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.