বিএনপি সরকার শিক্ষার উন্নয়নে বদ্ধপরিকর ... মন্ত্রী আরিফুল হক চৌধুরী

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর, ২০২৬ ২১:২২ (শুক্রবার)
 বিএনপি সরকার শিক্ষার উন্নয়নে বদ্ধপরিকর ... মন্ত্রী আরিফুল হক চৌধুরী

 

গোয়াইনঘাট ( সিলেট) সংবাদদাতা :  প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং  শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, বিএনপি সরকার শিক্ষার উন্নয়নে বদ্ধপরিকর। তিনি বলেন বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থারআমুল পরিবর্তন দরকার। মান সম্মত শিক্ষা ছাড়া বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলা সম্ভব নয়। তিনি গোয়াইনঘাট সরকারি কলেজে একটি ছাত্রী নিবাস অচিরেই স্থাপনের ঘোষণা দেন। এছাড়া কলেজে অডিটোরিয়াম, খেলার মাঠ ও যানবাহন'র আশ্বাস দেন। তিনি আরো বলেন গোয়াইনঘাটের যোগাযোগ ব্যবস্থার উন্নতি অচিরেই লাগব হবে। মন্ত্রী আজ  বৃহস্পতিবার (২৪) সেপ্টেম্বর সকাল ৯. ৩০ ঘটিকায় পুকাশ স্কুল এন্ড কলেজ ও বেলা ১১ ঘটিকায় গুরুকচি উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন এবং বেলা ১২টায় গোয়াইনঘাট সরকারি কলেজে নবীন বরণ অনুষ্ঠানে এসব কথা বলেন।  

এসময় উপস্থিত ছিলেন সিলেটের সাবেক ডিসি, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্মসচিব নুমেরী জামান, উপ-সচিব সামসুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারী, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর হাবিবুর রহমান, জেলা বিএনপির উপদেষ্টা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী, ওসি গোয়াইনঘাট ওমর ফারুক মোড়ল, উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি মনজুর আহমদ, লেংগুড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহবুব আহমদ, গুরুকচি উচ্চ বিদ্যালয় এডহক কমিটির সভাপতি সুহেল আহমদ, সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েছ,  উপজেলা যুবদল নেতা জাহাঙ্গীর আলম, লেংগুড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাকারিয়া, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এডভোকেট সাহেদ আহমদ, সদস্য সচিব মুমিনুল হক, কলেজ সভাপতি জাহাঙ্গীর আলম, ইউপি সদস্য সাহেদ আহমদ, আব্দুর রহমান, এনামুল হক তরফদার , জালাল উদ্দীন প্রমুখ।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তর,সিলেট সূত্রে জানা যায়,সরকারের রাজস্ব খাত হতে ৩ কোটি ৪৫ লক্ষ টাকা ব্যয়ে গুরুকচি উচ্চ বিদ্যালয়ে ৪ তলা বিশিষ্ট একাডেমিক ভবন ও ১ কোটি ৫৫ লক্ষ টাকা ব্যয়ে পুকাশ স্কুল এন্ড কলেজে ৪ তলা ভিত বিশিষ্ট ১- তলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মোতাহার হোসেন

মোবাইল: ০১৩৩২-৮৪৫৬৯৯

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.