তিন দেশ থেকে ১ লাখ ৫৫ হাজার টন সার কিনবে সরকার

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১৪:২৩ (বৃহস্পতিবার)
তিন দেশ থেকে ১ লাখ ৫৫ হাজার টন সার কিনবে সরকার

 

সৌদি আরব, কানাডা, রাশিয়া থেকে রাষ্ট্রীয় ও সরকার থেকে সরকার (জিটুজি) পদ্ধতিতে ১ লাখ ৫৫ হাজার মেট্রিক টন সার আমদানির চারটি প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এতে সরকারের মোট ব্যয় হবে ৯৮২ কোটি ৬১ লাখ ২৪ হাজার ৭০০ টাকা।

এর মধ্যে কানাডা থেকে ৮০ হাজার মেট্রিক টন এবং রাশিয়া থেকে ৩৫ হাজার মেট্রিক টন মিউরেট অব পটাশ (এমওপি) সার আনা হবে। আর সৌদি আরব থেকে আমদানি করা হবে ৪০ হাজার মেট্রিক টন ডাই-অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) সার।

আজ বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে কৃষি মন্ত্রণালয়ের এসব প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। অর্থমন্ত্রী দেশের বাইরে থাকায় অনলাইনে সভায় যুক্ত হন।

প্রস্তাবগুলো বাস্তবায়ন করবে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)। সার আমদানির অর্থ কৃষি ভর্তুকির জন্য বরাদ্দ বাজেট থেকে পরিশোধ করা হবে।

সম্পাদক ও প্রকাশক: মোতাহার হোসেন

মোবাইল: ০১৩৩২-৮৪৫৬৯৯

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.