জনপ্রিয় অভিনেতা জেমস নেই

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১৪:১৫ (বৃহস্পতিবার)
জনপ্রিয় অভিনেতা জেমস নেই

 

না ফেরার দেশে চলে গেলেন  অস্কারজয়ী চলচ্চিত্র ‘দ্য স্টিং’-এর অভিনেতা জেমস স্লোয়ান। গত ২২ জুলাই নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।

১৯৪১ সালের ২৪ ফেব্রুয়ারি ইন্ডিয়ানাপোলিসে জন্ম নেওয়া জেমস চার ভাইবোনের মধ্যে সবার ছোট ছিলেন। তার বাবা জেমস সিনিয়র ছিলেন একজন নির্মাণ প্রকৌশলী। অভিনয় জগতে পা রাখার আগে তিনি যুক্তরাষ্ট্রের আর্মিতে তিন বছর চাকরি করেছিলেন। নিউ ইয়র্কের আমেরিকান একাডেমি অব ড্রামেটিক আর্টস থেকে তিনি শিক্ষা জীবন শেষ করেন। এরপর জোসেফ পাপের নিউ ইয়র্ক শেকসপিয়র ফেস্টিভ্যালে তলোয়ার খেলার কোরিওগ্রাফার হিসেবে কাজ করেন। ১৯৬৯ সালে আর্থার কোপিটের ‘ইন্ডিয়ানস’ নাটকের মাধ্যমে তিনি ব্রডওয়েতে পা রাখেন। এর পরের বছর ‘দ্য ট্রাভেলিং এক্সিকিউটর’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে।

সম্পাদক ও প্রকাশক: মোতাহার হোসেন

মোবাইল: ০১৩৩২-৮৪৫৬৯৯

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.