সুনামগঞ্জে জেলা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি রুমেন গ্রেফতার 

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর, ২০২৬ ২০:৪৭ (বুধবার)
সুনামগঞ্জে জেলা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি রুমেন গ্রেফতার 

 

নাশকতা মামলায় কার্যক্রম নিষিদ্ধ সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও জজ কোর্টেন সাবেক পাবলিক প্রসিকিটর এডভোকেট খায়রুল কবির রুমেনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে আইনজীবী সমিতির কার্যালয়ের সামন থেকে তাকে গ্রেফতার করা হয়। খায়রুল কবির রুমেনের বিরুদ্ধে নাশকতা চেষ্টাসহ কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডে প্ররোচনা এবং রাষ্ট্র বিরোধী কর্মকান্ডে সহায়তা করার অপরাধে সম্প্রতি সদর থানার একটি মামলায় এজাহার নামীয় আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এর আগে সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতি ভবনে রুমেন অবস্থান করছেন জেনে বার ভবনের সামনের কালেক্টরেটের প্রবেশমুখী সড়কে বিপুল সংখ্যক পুলিশ সাদা পোশাকে অবস্থান নেয়। রুমেন ভবন থেকে বের হলে জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. আব্দুল হামিদ ও সাধারণ সম্পাদক অ্যাড. হুমায়ুন আহমদ তাকে মোটর সাইকেলে উঠিয়ে সুনামগঞ্জ সদর থানার উদ্দেশ্যে রওয়ানা দেন। তাদের সঙ্গে থানা পর্যন্ত ডিবি পুলিশের একটি দলও পৌঁছায়। থানা ভবনের সামনে গিয়ে রুমেন নামতেই পুলিশ তাঁকে ঘিরে ভেতরে নিয়ে যায়।

খায়রুল কবির রুমেলের গ্রেফতারের কথা স্বীকার করে সুনামগঞ্জ সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আরিফ উল্লাহ বলেন, তাঁর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে থানায় মামলা রয়েছে। সন্ধ্যায় তাকে থানা এলাকায় গ্রেফতার করা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে রুমেনকে আদালতে সোপর্দ করা হবে।

সম্পাদক ও প্রকাশক: মোতাহার হোসেন

মোবাইল: ০১৩৩২-৮৪৫৬৯৯

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.