জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপ্রয়োজনীয় বাজারে বড় ধরনের প্রভাব পড়বে না : বাণিজ্যমন্ত্রী

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর, ২০২৬ ১৯:৪৩ (বুধবার)
জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপ্রয়োজনীয় বাজারে বড় ধরনের প্রভাব পড়বে না : বাণিজ্যমন্ত্রী

জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে এর বড় ধরনের প্রভাব পড়বে না বলে আশা প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। তিনি বলেছেন, জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে মূল্যস্ফীতি যাতে নতুন করে বাড়তে না পারে এবং পণ্যের সরবরাহব্যবস্থায় কোনো ধরনের বিঘ্ন না ঘটে, সে বিষয়ে সরকার সতর্ক রয়েছে।

আজ  মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে সিলেটের লাক্কাতুরা চা-বাগানের ফ্যাক্টরি মাঠে চা-শ্রমিকদের মধ্যে রেইনকোট বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

খন্দকার আবদুল মুক্তাদির বলেন, যোগাযোগ ও সরবরাহব্যবস্থায় কোথায় কোথায় অসংগতি রয়েছে, তা চিহ্নিত করে সমাধানের চেষ্টা চলছে। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব যাতে অন্য পণ্যের বাজারে অস্বাভাবিকভাবে ছড়িয়ে না পড়ে, সে বিষয়েও সরকার নজর রাখছে।

জ্বালানি তেলের দাম বাড়ানোর আগে বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে পর্যাপ্ত আলোচনা হয়নি—এমন অভিযোগের বিষয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে সম্প্রতি অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে। প্রায় ২০ দিন আগে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ৮০ থেকে ৮৫ ডলারের মধ্যে থাকলেও বর্তমানে তা বেড়ে ১০৬ ডলারে উঠেছে।

সম্পাদক ও প্রকাশক: মোতাহার হোসেন

মোবাইল: ০১৩৩২-৮৪৫৬৯৯

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.