শাবিপ্রবিকে সীমান্ত ব্যাংকের মাইক্রোবাস উপহার
শাবিপ্রবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে (শাবিপ্রবি) একটি মাইক্রোবাস উপহার হিসেবে দিয়েছে সীমান্ত ব্যাংক পিএলসি।
আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে মাইক্রোবাসটি হস্তান্তর করেন ব্যাংকের প্রতিনিধিরা।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক কার্যক্রমে মাইক্রোবাসটি ব্যবহৃত হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এসময় উপস্থিত ছিলেন শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড মো. খায়রুল ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক ড জি এম রবিউল ইসলাম, রেজিস্ট্রার সৈয়দ ছলিম মো. আব্দুল কাদির, বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির সিলেট সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সালাহ্উদ্দীন, সীমান্ত ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নুরুল আজীম, ব্যাংকের আইডিপি বিভাগের সহ-সভাপতি মো. আরিফুল ইসলাম, ব্যাংকের সিলেট শাখার ব্যবস্থাপক তারেক মাহমুদ, বিজিবির সিলেট ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মেজর মো. নূরুল হুদা, সীমান্ত স্কুল অব সার্ভেইল্যান্স এন্ড ড্রোন ওয়্যারফেয়ারের সহকারী পরিচালক মো. রফিকুল ইসলাম, শাবিপ্রবির বিভিন্ন অনুষদের ডিন, দপ্তরপ্রধান ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আইটি ল্যাব সলিউশন্স লি.