এবার হযরত শাহজালাল মাজার ডেগে মিলল ৮৮ লাখ ৯২ হাজার ৯৬৬ টাকা

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর, ২০২৬ ২১:৫৬ (রবিবার)
এবার হযরত শাহজালাল মাজার ডেগে মিলল ৮৮ লাখ ৯২ হাজার ৯৬৬ টাকা

 

সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারের দানের টাকা চতুর্থবারের মতো প্রকাশ্যে গণনার পর মিলেছে ৮৮ লাখ ৯২ হাজার ৯৬৬ টাকা। এছাড়াও স্বর্ণ ১ ভরি ৯ আনা ২ রতির পাশাপাশি ১৫ টিরও বেশি দেশের বিভিন্ন অঙ্কের বৈদেশিক মুদ্রা পাওয়া গেছে। মাজারের ৩টি ডেগ ও ৫টি দানবাক্স খুলে এগুলো পাওয়া যায়।

আজ শনিবার বিকেলে মাজার প্রাঙ্গণে হিসাবের পর এ ঘোষণা দেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

এর আগে, সকালে জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুনের উপস্থিতিতে মাজারের দানের ডেগ খোলা হয়। এরপর প্রকাশ্যে শুরু হয় দানের অর্থ ও অন্যান্য সামগ্রী গণনার কার্যক্রম। মাজারের দানের ডেগ ও দানবাক্স খোলার পর কয়েকটি চিঠি ও স্বর্ণালংকার পাওয়া গেছে। জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট, পুলিশ, আনসার সদস্যদের উপস্থিতিতে মাদ্রাসার শিক্ষার্থীরা টাকা গণনা করছেন।

বাংলাদেশী নোট ছাড়াও দরগায় ইংল্যান্ডি ৫ পাউন্ড, ৩৯৯৪ ভারতীয় রুপি - ৩৯৯৪, থাইল্যান্ডি ৫ বাত, ৯৯ রিয়াল ২৫ পয়সা সৌদি রিয়াল, ২৯ মালয়েশিয়ান রিঙ্গিত, আমেরিকান ৮ ডলার ২ সেন্ট, ওমান মুদ্রা ৯০৩ বায়সা, আরব আমিরাতি ৫৭ দিরহাম, ১ ইরাকি দিনার, ২১ কাতারি রিয়াল ৫০ পয়সা, ৩০ ইউরো ১০ সেন্ট, বাহরাইনের ০.০২৫ পয়সা, পাপুয়া নিউ গিনির ৫০ কিনা, চীনের ১৫ ইয়ুয়ান, ৫০০০ ইন্দোনেশিয়ান রূপিয়া সহ বিভিন্ন দেশের মুদ্রা পাওয়া গেছে।

চলতি বছর ২২ জুন প্রথমবারের মতো প্রকাশ্যে মাজারের দানের ডেগ ও দানবাক্সের অর্থ গণনা করা হয়। ওই দফায় ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা পাওয়া যায়। পাশাপাশি স্বর্ণ ও বৈদেশিক মুদ্রাও পাওয়া যায়।

 

এরপর ১১ জুলাই দ্বিতীয় দফায় ৪৭ লাখ ১০ হাজার ১৫৩ টাকা। ১৫ আগস্ট ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা পাওয়া যায়।

সম্পাদক ও প্রকাশক: মোতাহার হোসেন

মোবাইল: ০১৩৩২-৮৪৫৬৯৯

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.