সিলেটের জৈন্তাপুরে সড়ক দুঘর্টনায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৪২ (শনিবার)
সিলেটের জৈন্তাপুরে সড়ক দুঘর্টনায় মোটরসাইকেল  আরোহী নিহত

 

জৈন্তাপুর (সিলেট) থেকে সংবাদদাতা : সিলেট তামাবিল-জাফলং মহাসড়কের জৈন্তাপুর দরবস্ত শ্রীখেল নামক এলাকায় পর্যটকবাহী সৌখিন পরিবহনের একটি মাইক্রোবাসের ধাক্কায় ১জন মোটরসাইকেল (সিলেট হ-১৪-৯০৬৮) আরেহী ঘটনাস্থলে নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরও ১জন। শুক্রবার  (১৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এই দুঘর্টনা ঘটে।

নিহতের বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলায় বলে জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) মাহবুবুর রহমান মোল্লা জানিয়েছেন। 

তামাবিল হাইওয়ে পুলিশ বলছে, নিহতের নাম কামরান (২৫)। তিনি কানাইঘাট সুতারগ্রামের তোতা মিয়ার ছেলে। নিহতের লাশ উদ্বার করে সুরতহাল রিপোট তৈরী করে ময়না তদন্তের জন্য ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মোতাহার হোসেন

মোবাইল: ০১৩৩২-৮৪৫৬৯৯

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.