হাউস অব লর্ডসের সদস্য হলেন লন্ডনের প্রথম মুসলিম মেয়র সাদিক খান

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর, ২০২৬ ১৯:১৯ (বৃহস্পতিবার)
হাউস অব লর্ডসের সদস্য হলেন লন্ডনের প্রথম মুসলিম মেয়র সাদিক খান

 

যুক্তরাজ্যের পার্লামেন্টের উচ্চকক্ষ হাউস অব লর্ডসে আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন লন্ডনের মেয়র স্যার সাদিক খান। এর মাধ্যমে তিনি ‘লর্ড খান অব টুটিং’ উপাধি পেলেন। এরই ধারাবাহিকতায় উচ্চকক্ষ থেকেও লন্ডনের স্বার্থে কাজ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

বর্তমানে লন্ডনের মেয়রের তৃতীয় মেয়াদে দায়িত্ব পালন করছেন সাদিক খান। গতকাল মঙ্গলবার লেবার পার্টির আরেক নতুন সদস্য লর্ড রবার্তো নেরির সঙ্গে তিনিও শপথ নেন। পরিবারের সদস্য ও কয়েকজন লেবার এমপি-র উপস্থিতিতে তিনি ঐতিহ্যবাহী এই শপথ গ্রহণ করেন।

 

২.দক্ষিণ আফ্রিকার নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বিধিনিষেধ

দক্ষিণ আফ্রিকার নাগরিকদের জন্য নতুন ভিসা বিধিনিষেধ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির সরকারের বর্ণভিত্তিক বৈষম্যমূলক নীতির অভিযোগ তুলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ আফ্রিকার নেতাদের নিয়মিত সমালোচনা করার পর এই পদক্ষেপ নেওয়া হলো। এ নিয়ে দক্ষিণ আফ্রিকার ওপর উচ্চহারে শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন এবং জোহানেসবার্গে অনুষ্ঠিত জি২০ সম্মেলনও বর্জন করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন যে, দক্ষিণ আফ্রিকার জনগণ এমন একটি সরকারের কারণে ক্ষতিগ্রস্থ হচ্ছে, যে সরকার আফ্রিকানার সংখ্যালঘুদের বিরুদ্ধে জাতিগত বিদ্বেষমূলক নীতির পেছনে অতিরিক্ত গুরুত্ব দিতে গিয়ে দেশের অর্থনীতিকে ধ্বংস করছে।’

 

৩.সৌদি আরবে ভ্রমণের ক্ষেত্রে মার্কিন নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র

সৌদি আরবে ভ্রমণের ক্ষেত্রে মার্কিন নাগরিকদের জন্য আরোপ করা সতর্কতা হালনাগাদ করেছে ওয়াশিংটন। এখন ‘সতর্কতা লেভেল ৩’ জারি করেছে মার্কিন প্রশাসন। হালনাগাদ সতর্কতায় মার্কিন নাগরিকদের সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনা করার আহ্বান জানানো হয়েছে। মূলত ইয়েমেনের ইরানপন্থী হুতিদের সঙ্গে সৌদি আরবের বিরোধ এবং আঞ্চলিত অস্থিরতা বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা হালনাগাদ করেছে মার্কিন প্রশাসন। আজ বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের আন্তর্জাতিক ভ্রমণবিষয়ক ওয়েবসাইটে এ ভ্রমণ সতর্কতার কথা জানানো হয়েছে।

 

৪.একনেকে অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প

রাজধানী ঢাকার তিনটি মেট্রো রেল প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। আজ বুধবার অনুষ্ঠিত একনেকের বৈঠকে প্রকল্পগুলো অনুমোদন দেওয়া হয় বলে জানা গেছে। বৈঠকে সভাপতিত্ব করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারম্যান তারেক রহমান। অনুমোদন পাওয়া প্রকল্পগুলো হলো- মেট্রো রেল লাইন-৫ সাউদার্ন রুট, মেট্রো রেল লাইন-১ এবং মেট্রো রেল লাইন-৫ নর্দান রুট। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, তিনটি মেট্রো রেল প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় হবে প্রায় আড়াই লাখ কোটি টাকা।

 

৫.ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে দুদকের অভিযান

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ভেজাল কীটনাশক সরবরাহ, সরকারি অর্থ আত্মসাৎ এবং বর্জ্য সংগ্রহের কার্যাদেশ প্রদানে অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। আজ বুধবার দুদকের এনফোর্সমেন্ট ইউনিটের একটি দল ডিএসসিসিতে এ অভিযান পরিচালনা করে। দুদকের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক তানজীর আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

 

৬.৩০ বছর পর বার্সেলোনায় ফিরছে চ্যাম্পিয়নস লিগ ফাইনাল

দীর্ঘ ৩০ বছর পর আবারও বার্সেলোনায় বসতে যাচ্ছে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল। ২০২৯ সালের পুরুষ চ্যাম্পিয়নস লিগের ফাইনাল আয়োজনের দায়িত্ব পেয়েছে বার্সেলোনার ঐতিহাসিক স্টেডিয়াম ক্যাম্প ন্যু। গ্রিসের থেসালোনিকিতে উয়েফা কার্যনির্বাহী কমিটির সভায় ২০২৯ সালের ফাইনালের ভেন্যু হিসেবে ক্যাম্প ন্যুর নাম চূড়ান্ত করা হয়। সর্বশেষ ১৯৯৯ সালে এই স্টেডিয়ামে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল হয়েছিল।

সম্পাদক ও প্রকাশক: মোতাহার হোসেন

মোবাইল: ০১৩৩২-৮৪৫৬৯৯

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.