বানিয়াচংয়ে আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক স্থানীয় নীতি সংলাপ অনুষ্ঠিত
বানিয়াচং থেকে সংবাদদাতা। বানিয়াচংয়ে "জ্বালানির জন-মালিকানা : বাংলাদেশের ন্যায্য জ্বালানি রূপান্তর", আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক স্থানীয় নীতি সংলাপ অনুষ্ঠিত হয়েছে। আজ ১৬ সেপ্টেম্বর বুধবার সকাল ১০ঘটিকায় স্থানীয় ১নং বানিয়াচং উত্তর-পূর্ব ইউনিয়ন পরিষদের হলরুমে একশন এইড বাংলাদেশ এর সার্বিক সহায়তায় এ সংলাপের আয়োজন করে জাস্ট এনার্জি ট্রানজিশন নেটওয়ার্ক বাংলাদেশ (জেট-বিডি) ও এসডিএম ফাউন্ডেশন। হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ নাহিজ'র সভাপতিত্বে ও এসডিএম ফাউন্ডেশনের চেয়ারম্যান সুব্রত কুমার বৈষ্ণব'র সঞ্চালনায় সংলাপে প্রধান অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য ডাক্তার আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ এনামুল হক, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার ও ১নং বানিয়াচং উত্তর-পূর্ব ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ বুরহান উদ্দিন, যুব উন্নয়ন অফিসার ইফতেখাররুল আলম, বিএডিসি'র উপসহকারী প্রকৌশলী সৈয়দ আহাদ মিয়া, হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির বানিয়াচং জোনাল অফিসের এজিএম মেহেদী হাসান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাস্ট এনার্জি ট্রানজিশন'র ম্যানেজার আবুল কালাম আজাদ। সংলাপে সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিবৃন্দ বক্তব্য রেখে স্থানীয় সুপারিশ ও দাবিনামা উপস্থাপন করেন।
আইটি ল্যাব সলিউশন্স লি.