নির্বাচনী এলাকায় ঝাড়ু দিয়ে ময়লা পরিষ্কার করলেন তাহসিনা রুশদীর লুনা এমপি

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর, ২০২৬ ২২:২৩ (সোমবার)
নির্বাচনী এলাকায় ঝাড়ু দিয়ে ময়লা পরিষ্কার  করলেন তাহসিনা রুশদীর লুনা এমপি

 

বিশ্বনাথ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা। সিলেট বিভাগে নির্বাচিত একমাত্র নারী এই এমপি বিশ্বনাথে নিজ হাতে ঝাড়ু নিয়ে রাস্তার ময়লা-আবর্জনা পরিস্কার করেছেন।

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিয়ানের উদ্বোধন করেছেন। এর অংশ হিসেবে বিশ্বনাথ উপজেলায় এই কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এসে তিনি নিজ হাতে পরিচ্ছন্ন কাজে নামেন।

যা প্রশাসনের কর্মকর্তা, দলীয় নেতা-কর্মী ও স্কুলের ছাত্র-ছাত্রীদের কাছে প্রশংসিত হয়।

 

বিশ্বনাথ উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে তাহসিনা রুশদীর লুনা  বলেছেন, তিন মাসব্যাপী এই অভিযানের মাধ্যমে উপজেলার বিভিন্ন এলাকায় ডেঙ্গু প্রতিরোধে সংশ্লিষ্ট সংস্থা ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হবে। পাশাপাশি সাধারণ জনগণকেও অধিক সচেতন হতে হবে। প্রত্যেকে নিজ নিজ বাসাবাড়ি, আঙিনা ও আশপাশের এলাকায় জমে থাকা পানি অপসারণ এবং এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল পরিষ্কার রাখার বিষয়ে সচেতন হতে হবে। এতে ডেঙ্গুর প্রবনতা কমে আসবে।

 

১২ সেপ্টেম্বর সকাল ৯টায় বিশ্বনাথ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

উপজেলা নির্বাহী অফিসার জাহিদ বিন কাশেমের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী মোঃ মাহবুবুর রহমান, বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি গৌছ আলী, পৌর বিএনপির সভাপতি হাজী মোঃ আব্দুল হাই,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ লিলু মিয়া, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামছুল ইসলাম, উপজেলার অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান নূর আসাদ, কাওছার খান, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুল জলিলসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষার্থীরা। উদ্বোধনী অনুষ্ঠান শেষে সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনার নেতৃত্বে একটি র‌্যালী অনুষ্ঠিত হয়।

 

সম্পাদক ও প্রকাশক: মোতাহার হোসেন

মোবাইল: ০১৩৩২-৮৪৫৬৯৯

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.