সারাদেশে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
রাষ্ট্র পুনর্গঠন করতে তরুণ সমাজের প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার (১২.৯.২০২৬) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তিন মাসব্যাপী সারাদেশে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহবান জানিয়েছেন।
প্রধানমন্ত্রী বলেন, আমরা রাস্তাঘাট দিয়ে যখন যাই, আমরা দেখি বহু মানুষ অসচেতনভাবে যেখানে সেখানে যত্রতত্র আবর্জনা ময়লা ফেলছে। আসুন না আমরা সবাই মিলে তাদের সচেতন করার চেষ্টা করি। প্রত্যেকটা মানুষ যদি আমরা চেষ্টা করি, আমরা পরিবর্তন করতে পারবো। যারা ময়লা করবে, যারা আবর্জনা তৈরি করবে আমরা তাদের নিরুৎসাহিত করি। আমরা তাদের বলি যে ময়লা করেন না। আমরা কি পারবো কাজটা? এ সময় উপস্থিত সবাই সমস্বরে বলে ‘আমরা পারব’।
তিনি বলেন, হ্যাঁ আমরা পারব। ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের তরুণ সমাজ দেখিয়ে দিয়েছে দেশকে কী করে পরিবর্তন করতে হয়, পরিবর্তন হয়েছে। তরুণ সমাজের কাছে আমার আহ্বান, আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি। আছেন আমার সাথে? আছেন, ইনশাআল্লাহ। একটি পরিচ্ছন্ন পরিবার, একটি পরিচ্ছন্ন সমাজ, সবার আগে বাংলাদেশ।
প্রধানমন্ত্রী আরও বলেন, আসুন নিজেকে সুস্থ রাখি, নিজের পরিবারকে সুস্থ রাখি, নিজের সমাজকে সুস্থ রাখি। নিজের দেশকে আমরা সুস্থ রাখার চেষ্টা করি। এই কাজটা কিন্তু খুব কঠিন না। আজকে হয়তো আপনাদের একটু কষ্ট হবে। প্রতি সপ্তাহে আপনি যদি আপনার নিজের বাসা হোক, স্কুল হোক, কলেজ হোক, প্রতিষ্ঠান হোক একটা ঘণ্টা করে যদি প্রতিষ্ঠানে সময় দেই, যে যেই বাসাটায় থাকি আমরা, যেই জায়গাটায় কাজ করি আমরা, যেই প্রতিষ্ঠানে লেখাপড়ি করি আমরা, যেখানেই থাকি না কেন একটা ঘণ্টা যদি আমরা সেই জায়গা পরিষ্কার ও পরিচ্ছন্ন করার জন্য কাজ করি তাহলে অবশ্যই দ্রুততার সঙ্গে আমরা সফল হবো।
স্থানীয় সরকার মন্ত্রণালয়, ঢাকা সিটি করপোরেশন উত্তর ও দক্ষিণ যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।
আইটি ল্যাব সলিউশন্স লি.