গোয়াইনঘাটে টাস্কফোর্সের অভিযান

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর, ২০২৬ ২০:৪২ (শনিবার)
গোয়াইনঘাটে টাস্কফোর্সের অভিযান

 

 

গোয়াইনঘাট (সিলেট) থেকে সংবাদদাতা : পরিবেশ ও সরকারি সম্পদ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে গোয়াইনঘাট উপজেলায় টাস্কফোর্স অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। ১০ সেপ্টেম্বর দুপুর থেকে শুরু করে  কয়েকঘন্টা উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানে ২৩ জনকে গ্রেপ্তার, ৫ লক্ষ টাকা জরিমানা এবং বালু উত্তোলনে ব্যবহৃত ২৭টি অবৈধ ড্রেজার মেশিন স্পটেই ধ্বংস করা হয়েছে।

অভিযান সূত্রে জানা গেছে, গোয়াইনঘাট উপজেলার পরগনা, পরগনা বাজার, লাঠি গ্রাম, বেড়াবিল, উত্তর প্রতাপপুর, দক্ষিণ প্রতাপপুর ও লুনী এলাকায় দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জাকারিয়া হোসেনের নেতৃত্বে এই বিশেষ টাস্কফোর্স অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে আইন-শৃংখলা  রক্ষায় গোয়াইনঘাট থানার এসআই গোলাম ফাত্তাহ'র নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ সদস্য এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।

অভিযান শেষে গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জাকারিয়া হোসেন কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অবৈধভাবে বালু উত্তোলন করে যারা পরিবেশ, নদী ও সরকারি সম্পদের ক্ষতি করছে, তাদের কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।

সম্পাদক ও প্রকাশক: মোতাহার হোসেন

মোবাইল: ০১৩৩২-৮৪৫৬৯৯

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.