জাপানের কাছে হেরে বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:৫৪ (শুক্রবার)
জাপানের কাছে হেরে বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের

 

 

জুনিয়র এশিয়া কাপ হকিতে ষষ্ঠস্থান নির্ধারণী ম্যাচে জাপানের কাছে ৬-২ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ হকি দল। এর মধ্য দিয়ে বিশ্বকাপে খেলার স্বপ্নভঙ্গ হয়েছে লাল-সবুজের প্রতিনিধিদের। আজ শুক্রবার (১১.৯.২০২৬) বাংলাদেশের হয়ে একটি করে গোল করেছেন মেহেদী ও মুন্না।

জাপান পুরো ম্যাচেই প্রাধান্য বিস্তার করে খেলেছে। প্রথম কোয়ার্টারে ১-০ গোলে এগিয়ে যায়। এরপর খেলা যত গড়িয়েছে বাংলাদেশ ম্যাচ থেকে তত ছিটকে গেছে। এক পর্যায়ে ব্যবধান ৪-০ হয়েছিল।

শেষ পর্যন্ত ৬-২ স্কোরলাইনে শেষ হয় খেলা।

এর আগে গ্রুপ পর্যায়ে শুধু কাজাখস্তানের বিপক্ষে জিতেছিল। বাকি তিন ম্যাচ হারায় স্থান নির্ধারণী ম্যাচ পড়েছিল শক্তিশালী জাপানের বিপক্ষে। পাকিস্তানের বিরুদ্ধে হারের পর কোচ মওদুদুর রহমান শুভ জাপানকে হারিয়ে বিশ্বকাপ খেলার আশা ব্যক্ত করেছিলেন। যদিও সেটা পূরণ হয়নি শেষ পর্যন্ত।

 

টুর্নামেন্টে বাংলাদেশের এখনো একটি ম্যাচ বাকি। আগামীকাল সপ্তম ও অষ্টম স্থান নির্ধারণী ম্যাচে মাঠে নামবে তারা।

সম্পাদক ও প্রকাশক: মোতাহার হোসেন

মোবাইল: ০১৩৩২-৮৪৫৬৯৯

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.