হরমুজ প্রণালি এখন পুরোপুরি মার্কিন বাহিনীর নিয়ন্ত্রণে, দাবি ট্রাম্পের

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর, ২০২৬ ১৬:০৬ (বৃহস্পতিবার)
হরমুজ প্রণালি এখন পুরোপুরি মার্কিন বাহিনীর নিয়ন্ত্রণে, দাবি ট্রাম্পের

 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন,কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি এখন পুরোপুরি মার্কিন বাহিনীর নিয়ন্ত্রণে আছে।

আজ আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। টেক্সাসের ডালাসে রিপাবলিকান পার্টির মধ্যবর্তী নির্বাচন উপলক্ষে আয়োজিত এক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প এ দাবি করেন।

বক্তব্যে তিনি যুক্তরাষ্ট্রে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির জন্য সাবেক ডেমোক্র্যাট প্রশাসনের পরিবেশ ও সবুজ জ্বালানি নীতিকে দায়ী করেন। ট্রাম্পের ভাষ্য, তার প্রশাসন দায়িত্ব নেওয়ার পর খাদ্যপণ্যসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কমতে শুরু করেছে। তিনি বলেন, ইরানের সঙ্গে সংঘাতের অবসান ঘটলেই জ্বালানি তেলের দাম আরও দ্রুত কমে আসবে।   

মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব নিয়েও সমালোচনা করেন মার্কিন প্রেসিডেন্ট। তার দাবি, গত ৫১ বছর ধরে ইরান এ অঞ্চলে প্রভাব বিস্তার করে এসেছে, তবে এখন সেই অবস্থান আর নেই।

 

সম্পাদক ও প্রকাশক: মোতাহার হোসেন

মোবাইল: ০১৩৩২-৮৪৫৬৯৯

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.