নিহতদের স্মরণে রাষ্ট্রীয় শোক পালন করলো নেপাল

প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর, ২০২৬ ১৬:১৭ (সোমবার)
নিহতদের স্মরণে রাষ্ট্রীয় শোক পালন করলো নেপাল

 

নেপালে বন্যায় নিহতদের স্মরণে রাষ্ট্রীয় শোক দিবস পালন করা হয়েছে। ভয়াবহ এই বন্যার ১৩ তম দিনে দেশজুড়ে শোক পালন করা হচ্ছে। ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগে এখন পর্যন্ত ১ হাজার ২শ' ৮৭ জনের বেশি মানুষ নিহত হয়েছে। 

আজ সোমবার (৭.৯.২০২৬) শোক পালনের শেষ দিন উপলক্ষে দেশজুড়ে মোমবাতি জ্বালিয়ে নিহতদের স্মরণ করা হয়েছে।

রাষ্ট্রীয় শোকের অংশ হিসেবে সরকারি ভবন ও বিদেশে অবস্থিত নেপালের বিভিন্ন মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। তবে উদ্ধারকারী দলগুলো এখনও নিখোঁজদের সন্ধানে অভিযান চালিয়ে যাওয়ায় আনুষ্ঠানিক কর্মসূচি সীমিত রাখা হয়েছে। 

দুর্ঘটনার প্রায় দুই সপ্তাহ পরও নেপালে ৫ হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন।

সম্পাদক ও প্রকাশক: মোতাহার হোসেন

মোবাইল: ০১৩৩২-৮৪৫৬৯৯

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.