প্রাথমিক শিক্ষকদের বদলি কার্যক্রম স্থগিত

প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:৩৯ (সোমবার)
প্রাথমিক শিক্ষকদের বদলি কার্যক্রম স্থগিত

 

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। ‎নতুন শিক্ষক পদায়নের জন্যে এ সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আজ (৭.৯.২০২৬) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এ তথ্য জানিয়েছেন।

এ সময় ববি হাজ্জাজ বলেন, যে ১৪ হাজার শিক্ষক নিয়োগ পেয়েছেন, তাদের পদায়নের জন্য অনির্দিষ্টকালের জন্য শিক্ষক বদলি স্থগিত করা হয়েছে। 

সম্পাদক ও প্রকাশক: মোতাহার হোসেন

মোবাইল: ০১৩৩২-৮৪৫৬৯৯

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.