সিলেটে আরও একটি আধুনিক স্টেডিয়াম হচ্ছে
সিলেটে শাহ্ খুররাম ডিগ্রি কলেজ সংলগ্ন গৃহায়ণ ও গণপূর্ত বিভাগের ১৫ একর সরকারি জমিতে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে প্রস্তাবিত স্থান সরেজমিনে পরিদর্শন করেছেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব পদমর্যাদা) রেজাউল হাসান কয়েস লোদী।
আজ রোববার প্রস্তাবিত স্থান পরিদর্শন শেষে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় সভায় সিউক চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেন, স্থানীয় যুবসমাজ ও ক্রীড়াপ্রেমীদের জন্য আধুনিক খেলার পরিবেশ তৈরি নিশ্চিত করতেই এই প্রকল্প হাতে নেওয়া হচ্ছে। সুষম ও অন্তর্ভুক্তিমূলক অঞ্চলভিত্তিক আধুনিক অবকাঠামো নিশ্চিত করা সিউকের অন্যতম অগ্রাধিকার।
অনুষ্ঠানে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মো. সাদিউর রহিম জাদিদ এবং সিলেট গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আবু জাফর (প্রিন্স) উপস্থিত ছিলেন। তারা প্রকল্পের কারিগরি ও ভূমির সার্বিক দিক পর্যালোচনা করেন। এ সময় ১৫ একর জায়গার মধ্যে অবস্থিত শাহ্ খুররাম ডিগ্রি কলেজ এবং প্রস্তাবিত আধুনিক স্টেডিয়ামের জায়গার সীমানা নির্ধারণপূর্বক একটি ডিপিপি প্রণয়নের সিদ্ধান্ত নেওয়া হয়।
মতবিনিময় সভা ও স্থান পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন টুকেরবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শহীদ আহমদ, সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, টুকেরবাজার ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান শফিকুর রহমান, গণদাবি পরিষদের সভাপতি অধ্যাপক এম শফিকুর রহমান, ৩৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলতাফ হোসেন সুমন, ৩৮নম্বর ওয়ার্ড বিএনপি আহ্বায়ক শাহজাহান আহমদ, ৩৭নং ওয়ার্ড বিএনপি আহ্বায়ক চান মিয়া বাচ্চু, কবির উদ্দিন আহমদ, গণপূর্ত বিভাগ সিলেট উপ-বিভাগ-১-এর উপ-বিভাগীয় প্রকৌশলী পার্থ সারথি দত্ত, উপ-সহকারী প্রকৌশলী রিপন দেব, শাহ্ খুররাম ডিগ্রি কলেজের প্রধান শিক্ষক কমর উদ্দীন, কলেজের শিক্ষক নয়ন কুমার বিশ্বাস, ৩৮নম্বর ওয়ার্ড বিএনপি নেতা আনোয়ার হোসেন, মুরাদ হোসেন, আলী আহমদ, এনামুল হোসেন, আলী হায়দার ফারুক, উসমান হারুন পনির, আলাউর রহমান, কামরুল ইসলাম, নাদিম আহমদ সাব্বির, শাহজাহান, ফখর উদ্দিন, ইমরান আহমদ পাখি, আবুল হাসনাত, জলি পুরকাস্থ, জেসমিন আক্তার, মনোয়ারা বেগম, নোমান আহমদ, জাবেদ হোসেন, আব্দুর করিম, আব্দুস সালাম, জিতু হাসান, সিরাজ উদ্দিন, আব্দুল গফ্ফার, জসিম উদ্দিন, রেজাউল করিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন পেশাজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিরা।- বিজ্ঞপ্তি
আইটি ল্যাব সলিউশন্স লি.