সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হামে গেলো আরো দুই শিশুর প্রাণ

প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর, ২০২৬ ১৭:০৯ (রবিবার)
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হামে গেলো আরো দুই শিশুর প্রাণ

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১১৯ জন সন্দেহজনক রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যে জানা গেছে, চলতি বছরে সিলেট বিভাগে সন্দেহজনক ও নিশ্চিত হাম রোগে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫৭ জনে। ৫ সেপ্টেম্বর সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুই শিশুর একজন সিলেট জেলার এবং অন্যজন বিশ্বনাথ উপজেলার বাসিন্দা। তাদের দুজনেরই চিকিৎসা হয়েছে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে।

এদিকে, নতুন করে ভর্তি হওয়া ১১৯ জন রোগীর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৪৮ জন এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৩৭ জন ভর্তি হয়েছেন। এছাড়া মৌলভীবাজার সদর হাসপাতালে ১৮ জন, সুনামগঞ্জ সদর হাসপাতালে ৪ জন এবং বিভাগের বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বেসরকারি হাসপাতালেও রোগী ভর্তি রয়েছেন।

সম্পাদক ও প্রকাশক: মোতাহার হোসেন

মোবাইল: ০১৩৩২-৮৪৫৬৯৯

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.