নবীগঞ্জে ডাকাতি মামলার পলাতক আসামি গ্রেফতার

প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:৪৩ (শনিবার)
নবীগঞ্জে ডাকাতি মামলার পলাতক আসামি গ্রেফতার

 

 

নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকে সংবাদদাতা : নবীগঞ্জে আরশ আলী নামে ডাকাতি মামলার এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। আরশ আলী (৩৫) উপজেলার বাউসা ইউনিয়নের কামিরাই গ্রামের মোজাফফর আলীর ছেলে।

 

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোররাতে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওস) আবুল হোসেনের দিক নির্দেশনায় এএসআই মতিউর রহমান মতিনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান পরিচালনা করে।

 

​নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। অপরাধ নির্মূলে  এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

সম্পাদক ও প্রকাশক: মোতাহার হোসেন

মোবাইল: ০১৩৩২-৮৪৫৬৯৯

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.