শাবিপ্রবির ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, পরীক্ষা জানুয়ারির ২৬ ও ২৭ তারিখ
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী বছরের ২৬ ও ২৭ জানুয়ারি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কালাম আহমেদ চৌধুরী।
তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের ভর্তিসংক্রান্ত কমিটির সভায় আলোচনা শেষে ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে। তবে কোন ইউনিটের পরীক্ষা কোন দিন হবে, সে বিষয়ে এখনো বিস্তারিত জানানো হয়নি।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ভর্তি পরীক্ষার সময়সূচি, আবেদন প্রক্রিয়া, ইউনিটভিত্তিক পরীক্ষা ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য পরবর্তী সময়ে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।
ভর্তি পরীক্ষার বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশের পর শিক্ষার্থীরা আবেদন ও পরীক্ষাসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন।
আইটি ল্যাব সলিউশন্স লি.