খবর প্রচারকারী মিডিয়া ও ব্যক্তিদের ‘রাষ্ট্রদ্রোহী’ বললেন ট্রাম্প

প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর, ২০২৬ ১৭:৪৫ (শনিবার)
খবর প্রচারকারী মিডিয়া ও ব্যক্তিদের ‘রাষ্ট্রদ্রোহী’ বললেন ট্রাম্প

 

যেসব ব্যক্তি ও গণমাধ্যম যুক্তরাষ্ট্রের অস্ত্র সরবরাহ নিয়ে প্রশ্ন তুলছে, তাদের ‘রাষ্ট্রদ্রোহী’ বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সঙ্গে চলমান যুদ্ধের পক্ষে সাফাই গাইতে গিয়ে তিনি এ অভিযোগ করেন।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ স্যোশালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘যেসব ব্যক্তি ও গণমাধ্যম অবিরাম প্রচার করে যাচ্ছে যে আমাদের অস্ত্র ফুরিয়ে আসছে...তারা মূলত রাষ্ট্রদ্রোহী।’

ট্রাম্পের অভিযোগ, সমালোচকেরা তাঁর সাফল্য নয়; বরং যুদ্ধে তাঁর পরাজয় দেখতে চান। যদিও বারবারই তিনি বলে আসছেন, এ যুদ্ধে তাঁর দেশ সহজেই বিজয়ী হবে।

সম্পাদক ও প্রকাশক: মোতাহার হোসেন

মোবাইল: ০১৩৩২-৮৪৫৬৯৯

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.