কমলগঞ্জের জলপ্রপাত থেকে অঞ্জাত ব্যক্তির লাশ উদ্ধার

প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর, ২০২৬ ১৭:৩৮ (শনিবার)
কমলগঞ্জের জলপ্রপাত থেকে অঞ্জাত ব্যক্তির লাশ উদ্ধার


 মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পর্যটনকেন্দ্র হামহাম জলপ্রপ্রাত এলাকার দুর্গম সিতাপ নামক স্থান থেকে অজ্ঞাতপরিচয় প্যান্ট ও গেঞ্জি পরিহিত ৬০ বছর বয়সি এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) স্থানীয় কয়েকজন মাছ শিকারী নদীতে মাছ ধরতে গেলে হামহাম জলপ্রপ্রাত এলাকার মোকাম টিলার সিতাপ নামক স্থানের পানিতে একটি লাশ ভাসতে দেখতে পান। পরে তারা বিষয়টি স্থানীয় প্রশাসনকে অবহিত করেন। ৪ সেপ্টেম্বর সকাল ৭টায় গহীন বনের সিতাব এলাকা থেকে অভিযানিক দল লাশ উদ্ধার করে কমলগঞ্জ থানায় নিয়ে আসে। 
স্থানীয়দের ধারণা, পাহাড়ি পানির তীব্র স্রোতে লাশটি ভারত সীমান্তবর্তী এলাকা থেকে ভেসে এসে সিতাপ নামক এলাকায় পানিতে আটকে থাকতে পারে। তবে লাশটি কোথা থেকে এসেছে বা নিহত ব্যক্তির পরিচয় কি তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। 
শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দলের দল নেতা আসাদুজ্জামান জানান, ৩ সেপ্টেম্বর রাতে কমলগঞ্জ থানার পুলিশ রাজকান্দি বন রেঞ্জের হামহাম জলপ্রপ্রাত এলাকায় একটি মরদেহ পরে থাকার খবর পান। পুলিশ খবর পেয়ে হামহাম জলপ্রপাত এলাকায় দায়িত্বরত শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের টহলদলকে সঙ্গে নিয়ে এসআই আমির উদ্দিনের নেতৃত্বে পুলিশের ৭ সদস্য ও আসাদুজ্জামানের নেতৃত্বে ফায়ার সার্ভিসের ৭ সদস্যের যৌথ উদ্ধারকারীদল লাশ উদ্ধারের উদ্দেশ্যে রাত সাড়ে ১০টায় বনের ভিতরে প্রবেশ করে। ভোরের দিকে উদ্ধারকারীদল সহযোগিতায় এগিয়ে আসেন বিজিবির সদস্যরাও। যৌথ উদ্ধারকারীদল রাতভর গহীন বনের ভিতরের জলপ্রপ্রাত এলাকার সীতাব নামক স্থান থেকে প্যান্ট ও গেঞ্জি পরিহিত আনুমানিক ৬০ বছর বয়সী অঞ্জাতনামা ব্যক্তির লাশ উদ্ধার করে সকাল ৭টায় গহীণ জঞ্জল থেকে বের হয়ে কমলগঞ্জ থানায় নিয়ে আসে। 
 উদ্ধার অভিযান সংশ্লিষ্টরা জানান, দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় লাশ উদ্ধারে বেশ বেগ পেতে হয়েছে। তবে সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত প্রচেষ্টায় উদ্ধারকাজ সম্পন্ন করা সম্ভব হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য সজয় কিশোর যাদব, চাম্পারায় চা-বাগানের বড় ম্যানেজার রাহেল রানা অজ্ঞাত লাশটি উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।
কমলগঞ্জ থানার এসআই আমির উদ্দিন লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, লাশের পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি। লাশের ময়না তদন্তের জন্য মৌলভীবাজার মর্গে প্রেরণ করা হয়েছে। উদ্ধার করা লাশের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর কারণ জানতে আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
 

সম্পাদক ও প্রকাশক: মোতাহার হোসেন

মোবাইল: ০১৩৩২-৮৪৫৬৯৯

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.