নেপাল-চীন সীমান্তে মৃত্যু বেড়ে ১,২৪৩
স্মরণকালের ভয়াবহ পাহাড়ি ঢল ও ধারাবাহিক ভূমিধসে নেপাল ও চীন সীমান্তবর্তী পাহাড়ি অঞ্চলে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৪৩ জনে। এই প্রলয়ংকরী দুর্যোগে এখনও অন্তত সাড়ে চার হাজার মানুষ নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে নেপালি সেনাবাহিনী ও পুলিশের ১০ হাজারেরও বেশি সদস্য প্রতিকূল আবহাওয়ার মধ্যেই উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন। উদ্ধার অভিযানে গতি আনতে তাদের সঙ্গে যোগ দিয়েছেন ভারত ও চীনসহ বিভিন্ন আন্তর্জাতিক উদ্ধারকারী দলের সদস্যরা। প্রাকৃতিক এই দুর্যোগে ঘরবাড়ি ও সহায়-সম্বল হারিয়ে গৃহহীন হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ।
দেশটির পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের পেছনে প্রধানত দায়ী অতিরিক্ত কার্বন নিঃসরণকারী উন্নত ও বৃহৎ শিল্পোন্নত দেশগুলো।
আইটি ল্যাব সলিউশন্স লি.