সুনামগঞ্জে হ্যান্ডকাফ অবস্থায় আসামি ছিনতাই
শান্তিগঞ্জ থেকে সংবাদদাতা : সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় পুলিশের হাতে গ্রেফতারের পর হ্যান্ডকাফ পরা অবস্থায় এক মামলার আসামিকে স্বজনরা পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।
বুধবার (২ সেপ্টেম্বর) রাতে উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের দামোধরতপী গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শান্তিগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) নুর উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল সিএনজিযোগে দামোধরতুপী গ্রামে অভিযান চালায়। এ সময় একটি মামলার আসামি মোঃ আশিক মিয়াকে দোকান থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আশিক মিয়া দামোধরতপী গ্রামের মৃত শফিক মিয়ার ছেলে। পুলিশ তাকে হ্যান্ডকাফ পরিয়ে সিএনজিতে তোলার সময় আসামির কয়েকজন স্বজন ঘটনাস্থলে এসে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ও ধাক্কাধাক্কি করে তাকে ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে।
এ বিষয়ে শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ওলি উল্ল্যাহ বিষয়টি নিশ্চিত করে জানান, “আসামি হ্যান্ডকাফসহ পালিয়ে গেছে। তাকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।”
আইটি ল্যাব সলিউশন্স লি.