ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলা, শিশুসহ নিহত ৫

প্রকাশিত: ০২ সেপ্টেম্বর, ২০২৬ ১৩:২৫ (বৃহস্পতিবার)
ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলা, শিশুসহ নিহত ৫

 

ইরানে বিয়ের অনুষ্ঠান একটি বাড়িতে। হঠাৎ সেই অনুষ্টানে যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে তেহরান। এতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে একটি শিশুও রয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলীয় সিরিক কাউন্টিতে ঘটে যাওয়া এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬৩ জন।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, আজ বুধবার (২.৯.২০২৬) ভোরে এ ঘটনা ঘটে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় পাঁচজন নিহত হয়েছেন। পরে সিরিক কাউন্টির গভর্নর রেজা শহিদিয়ান রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিকে বলেন, আহত ৬৩ জনের মধ্যে ৫০ জন নারী ও শিশু। তাদের মিনাব শহরের একটি হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন তিনি।

হামলার পর আধা সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি বিস্ফোরণ থেকে বেঁচে যাওয়া এক শিশুর বক্তব্য প্রকাশ করেছে। শিশুটি জানায়, অনুষ্ঠানস্থলে যাওয়ার আগেই সে আকাশে যুদ্ধবিমান উড়তে দেখেছিল।

সম্পাদক ও প্রকাশক: মোতাহার হোসেন

মোবাইল: ০১৩৩২-৮৪৫৬৯৯

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.