হুমায়ুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১, শামা ওবায়েদ-২
পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রীর মধ্যে দায়িত্ব বণ্টন করে দিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর অনুমোদনের পর আজ রোববার এ বিষয়ে পরিপত্র জারি করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
পরিপত্র অনুযায়ী, নবনিযুক্ত প্রতিমন্ত্রী হুমায়ুন কবির পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ এবং শামা ওবায়েদ ইসলাম পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ হিসেবে পররাষ্ট্রমন্ত্রীকে কাজে সহায়তা করবেন।
দায়িত্ব অনুযায়ী, প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির দেখবেন দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বিষয়াবলি, অনাবাসী বাংলাদেশিদের (এনআরবি) সংশ্লিষ্ট বিষয় এবং পররাষ্ট্রমন্ত্রী নির্ধারিত অন্যান্য দায়িত্ব।
অন্যদিকে, প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ ইসলামকে দেওয়া হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, মানবাধিকার, গবেষণা ও উদ্ভাবন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, সৃজনশীল অর্থনীতি, এলডিসি উত্তরণ, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি), সমুদ্র আইন ও সমুদ্রসম্পদ, বিশ্বস্বাস্থ্য কূটনীতি এবং সাংস্কৃতিক ও ক্রীড়া কূটনীতির দায়িত্ব।
রোববার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আইটি ল্যাব সলিউশন্স লি.