সিলেটে পরোয়ানাভুক্ত দুর্ধর্ষ চোর ‘ঝাড়ু’ গ্রেপ্তার
সিলেট মহানগর পুলিশের (এসএমপি) কোতোয়ালি মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে রিদয় আহমদ ওরফে ‘ঝাড়ু’ (২৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বলছে, তিনি চুরি মামলার আসামি।
বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে নগরীর চৌহাট্টা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। রিদয় নগরীর খুলিয়াটুলা এলাকার মো. শুকুর মিয়ার ছেলে।
শুক্রবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন এসএমপির অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম।
তিনি জানান, গ্রেপ্তার রিদয়ের বিরুদ্ধে সিলেট মহানগর পুলিশের বিভিন্ন থানায় চুরি ও অন্যান্য অপরাধে মোট ছয়টি মামলা রয়েছে। এর মধ্যে তিনটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
পুলিশ জানায়, আইনি প্রক্রিয়া শেষে রিদয় আহমদকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আইটি ল্যাব সলিউশন্স লি.