সিলেট বোর্ডে এসএসসিতে পাসের হার ৫৮.৩৩ শতাংশ
২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফল প্রকাশ করেছে সিলেট শিক্ষা বোর্ড। সোমবার বোর্ডের সচিব চৌধুরী মামুন আকবর আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।
এ বছর সিলেট শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নেয় ৮৯ হাজার ৭৯ জন শিক্ষার্থী। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৫১ হাজার ৯৫৭ জন। ফলে বোর্ডে মোট পাসের হার দাঁড়িয়েছে ৫৮ দশমিক ৩৩ শতাংশ।
ফল প্রকাশ অনুষ্ঠানে বোর্ডের সচিব চৌধুরী মামুন আকবর জানান, প্রকাশিত ফলাফলে কোনো ধরনের অসংগতি, অনিচ্ছাকৃত ভুল বা ত্রুটি পাওয়া গেলে তা পরিবর্তন, পরিমার্জন, সংশোধন কিংবা বাতিল করার ক্ষমতা বোর্ড কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
তিনি আরও জানান, ফলাফলে কোনো ভুলত্রুটি থাকলে ফল প্রকাশের তারিখ থেকে ৩০ দিনের মধ্যে পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে লিখিতভাবে বিষয়টি জানাতে হবে। নির্ধারিত সময়ের পর এ বিষয়ে বোর্ড কর্তৃপক্ষ কোনো দায় নেবে না।
ফল প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বিলকিস ইয়াছমীন, কলেজ পরিদর্শক শেখ মো. নজরুল ইসলাম, বিদ্যালয় পরিদর্শক আবু মুসা মো. তারেকসহ বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
আইটি ল্যাব সলিউশন্স লি.