ড. ইউনূসকে সঙ্গে নিয়ে জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ০৫ আগস্ট, ২০২৬ ১১:৫২ (বৃহস্পতিবার)
ড. ইউনূসকে সঙ্গে নিয়ে জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বুধবার সকাল ৯টায় ফলক উন্মোচনের মাধ্যমে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

যদিও বুধবার জাদুঘরটির উদ্বোধন করা হয়েছে, সাধারণ দর্শনার্থীদের জন্য এটি বৃহস্পতিবার (৬ আগস্ট) থেকে খুলে দেওয়া হবে। মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী।

তিনি জানান, জাদুঘরে প্রবেশের জন্য প্রাপ্তবয়স্কদের টিকিট মূল্য ৫০ টাকা এবং শিশুদের জন্য ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। টিকিট সংগ্রহের জন্য অনলাইনে আবেদন করতে হবে।

বর্তমান বিএনপি সরকার ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তির মধ্যেই জাদুঘরটি উদ্বোধনের প্রতিশ্রুতি দিয়েছিল। সেই প্রতিশ্রুতির অংশ হিসেবে এর আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হলো।

২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার অংশগ্রহণে দেশজুড়ে আন্দোলন গড়ে ওঠে। ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা ত্যাগ করে দেশ ছাড়েন। এরপর বিক্ষুব্ধ জনতা শেরেবাংলা নগরে অবস্থিত গণভবনে প্রবেশ করে। এ সময় ভবনটির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং কিছু সামগ্রী বাইরে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে সেসব সামগ্রীর একটি অংশ কর্তৃপক্ষ উদ্ধার করে এবং কিছু সামগ্রী স্বেচ্ছায় ফেরত দেওয়া হয়।

সম্পাদক ও প্রকাশক: মোতাহার হোসেন

মোবাইল: ০১৩৩২-৮৪৫৬৯৯

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.