আর্জেন্টিনার বিশ্বকাপ নিষেধাজ্ঞার দাবিতে ২ কোটির বেশি মানুষের স্বাক্ষর

প্রকাশিত: ২৩ জুলাই, ২০২৬ ২০:৫৪ (শুক্রবার)
আর্জেন্টিনার বিশ্বকাপ নিষেধাজ্ঞার দাবিতে ২ কোটির বেশি মানুষের স্বাক্ষর

বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার হারের পরও থামেনি আলোচনা। ম্যাচ শেষ হলেও বিতর্ক এখনো চলছে সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে। ফাইনালকে ঘিরে এবার শুরু হয়েছে একটি অনলাইন গণস্বাক্ষর কর্মসূচি, যেখানে আর্জেন্টিনাকে ভবিষ্যৎ বিশ্বকাপ থেকে নিষিদ্ধ করার দাবি উঠেছে।

বিদেশি সংবাদমাধ্যম আরএমসি ও ইউরোস্পোর্ট–এর প্রতিবেদনে বলা হয়েছে, ‘Ban Argentina’ শিরোনামের একটি অনলাইন পিটিশনে বিশ্বের ১৭০টিরও বেশি দেশের ফুটবলপ্রেমীরা অংশ নিয়েছেন। শুরুতে ৫০ লাখ স্বাক্ষরের লক্ষ্য নির্ধারণ করা হলেও সেটি অনেক আগেই অতিক্রম করেছে। সর্বশেষ সেখানে ২ কোটি ৩৩ লাখের বেশি স্বাক্ষর জমা পড়েছে।

বিশ্বকাপ চলাকালে সামাজিক মাধ্যমে অভিযোগ ওঠে, ফিফা নাকি আর্জেন্টিনাকে বিশেষ সুবিধা দিচ্ছে। বিশেষ করে মিসরের বিপক্ষে আর্জেন্টিনার ৩-২ গোলের জয়ের পর রেফারিং নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়। মিসরের কোচ হোসাম হাসান ও ফরোয়ার্ড মোস্তফা জিকোও রেফারির পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছিলেন। যদিও আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি বরাবরই এসব অভিযোগ অস্বীকার করেছেন।

তবে ফাইনালে চিত্র ছিল ভিন্ন। স্পেনের বিপক্ষে ১-০ গোলে হারের পর অনেক আর্জেন্টাইন সমর্থকই দাবি করেন, সেদিন রেফারিং তাঁদের বিপক্ষে গেছে। অন্যদিকে, নিষেধাজ্ঞার দাবিতে করা পিটিশনে বলা হয়েছে, “যদি আগেই বিজয়ী নির্ধারিত থাকে, তাহলে অন্য দলগুলো কেন টুর্নামেন্টে অংশ নেবে? আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বাদ দিয়ে সবাইকে সমান সুযোগ দেওয়া হোক।”

২০২২ বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে হারের পর টানা ১৩ ম্যাচ জিতে ফাইনালে পৌঁছেছিল আর্জেন্টিনা। লিওনেল মেসিদের টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের স্বপ্ন ছিল হাতের নাগালে। কিন্তু ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে সেই স্বপ্ন ভেঙে যায়। পুরো ম্যাচে স্পেনের আক্রমণ ঠেকাতে ব্যস্ত ছিলেন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস, তবে আর্জেন্টিনা তেমন কোনো কার্যকর আক্রমণ গড়ে তুলতে পারেনি। ম্যাচ পরিচালনাকারী রেফারি স্লাভকো ভিনচিচের কয়েকটি সিদ্ধান্ত নিয়েও বিতর্ক তৈরি হলেও স্কালোনির মতে, ফাইনালের রেফারিং ছিল ন্যায্য।

এই জয়ে ১৬ বছর পর আবারও বিশ্বকাপ শিরোপা জিতেছে স্পেন। এর আগে ২০১০ সালেও অতিরিক্ত সময়ে ১-০ গোলে জিতে প্রথমবারের মতো বিশ্বকাপ জিতেছিল তারা। বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ পাঁচটি শিরোপা ব্রাজিলের, জার্মানি ও ইতালির চারটি করে, আর্জেন্টিনার তিনটি, স্পেন ও উরুগুয়ের দুটি করে এবং ইংল্যান্ডের একটি শিরোপা রয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মোতাহার হোসেন

মোবাইল: ০১৩৩২-৮৪৫৬৯৯

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.