চট্টগ্রামে বন্যায় ৭ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত: অর্থমন্ত্রী

প্রকাশিত: ১৭ জুলাই, ২০২৬ ২০:৩০ (শনিবার)
চট্টগ্রামে বন্যায় ৭ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, চট্টগ্রামের সাম্প্রতিক বন্যায় প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। ইতোমধ্যে এক লাখ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কার্যক্রমও শুরু হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) সকালে চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য চাল, রান্না করা খাবার ও শুকনো খাবারসহ প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। একই সঙ্গে পুনর্বাসন কার্যক্রম শুরু হয়েছে এবং তা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত সরকারের সহায়তা অব্যাহত থাকবে।

তিনি আরও জানান, বন্যার কারণে জেলার বিভিন্ন সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব সড়ক দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। ইতোমধ্যে কয়েকটি স্থানে মেরামত কাজও শুরু হয়েছে।

ত্রাণ বিতরণ কর্মসূচি শেষে অর্থমন্ত্রী পতেঙ্গা থেকে চন্দনাইশের উদ্দেশে রওনা দেন, যেখানে তিনি বন্যা পরিস্থিতি পরিদর্শন এবং ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেওয়ার কথা রয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মোতাহার হোসেন

মোবাইল: ০১৩৩২-৮৪৫৬৯৯

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.