ব্যারিস্টার জমির জামায়াত নেতাদের পক্ষে আদালতে দাঁড়িয়েছেন, আমরা তাঁর প্রতি কৃতজ্ঞ: জামায়াত আমির

প্রকাশিত: ১২ জুলাই, ২০২৬ ১৪:৫৪ (সোমবার)
ব্যারিস্টার জমির জামায়াত নেতাদের পক্ষে আদালতে দাঁড়িয়েছেন, আমরা তাঁর প্রতি কৃতজ্ঞ: জামায়াত আমির

সিলেটের গোয়াইনঘাট সীমান্ত এলাকায় ভারতীয় খাসিয়ার গুলিতে মিনহাজ উদ্দিন (২৫) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে ভারতের মেঘালয় রাজ্যের লাখাট স্টেশন-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মিনহাজ উদ্দিন গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের ভাদেশ্বর গ্রামের বাসিন্দা। তিনি কমর উদ্দিনের ছেলে। তবে কী কারণে তিনি সীমান্ত পেরিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেছিলেন, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য জানা যায়নি।

স্থানীয়দের দাবি, সীমান্ত অতিক্রম করে ভারতের ভেতরে প্রবেশ করার পর খাসিয়ারা তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। পরে তাঁর সঙ্গে থাকা ব্যক্তিরা গুরুতর আহত অবস্থায় তাঁকে বাংলাদেশে নিয়ে আসেন। হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

স্থানীয় ইউপি সদস্য কামাল উদ্দিন জানান, ঘটনার খবর পাওয়ার পর নিহতের পরিবারের সঙ্গে দেখা করা হয় এবং বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনী ও বিজিবিকে জানানো হয়।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক বলেন, ঘটনার বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।

এদিকে, সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, মিনহাজ উদ্দিন ভারতের প্রায় এক কিলোমিটার ভেতরে অবস্থানকালে গুলিবিদ্ধ হন। ঘটনার পর সীমান্ত এলাকায় অতিরিক্ত নজরদারি ও টহল জোরদার করেছে বিজিবি।

সম্পাদক ও প্রকাশক: মোতাহার হোসেন

মোবাইল: ০১৩৩২-৮৪৫৬৯৯

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.