নামাজের আহ্বানে ২৩ বছর, ভালোবাসায় সিক্ত বিদায়

প্রকাশিত: ০৪ জুলাই, ২০২৬ ১৬:২৬ (সোমবার)
নামাজের আহ্বানে ২৩ বছর, ভালোবাসায় সিক্ত বিদায়

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় দীর্ঘ ২৩ বছর নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের পর এক মুয়াজ্জিনকে বিদায় জানাল এলাকাবাসী। জগন্নাথপুর পৌরশহরের উত্তর জগন্নাথপুর কেন্দ্রীয় জামে মসজিদের মুয়াজ্জিন গোলাম কবিরকে আজ শুক্রবার জুমার নামাজ শেষে বিশেষভাবে সম্মান জানানো হয়।

বিদায় অনুষ্ঠানে তাঁকে নগদ অর্থ, সম্মাননা স্মারক এবং বিভিন্ন উপহারসামগ্রী প্রদান করা হয়। পরে যুবক ও মুসল্লিদের উদ্যোগে ফুলে সাজানো একটি মাইক্রোবাসে করে তাঁকে তাঁর গ্রামের বাড়ি ভবানীপুরে পৌঁছে দেওয়া হয়। এ সময় মসজিদ প্রাঙ্গণ থেকে মোটরসাইকেল শোভাযাত্রাও বের করা হয়, যা পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

মুসল্লিরা বলেন, গোলাম কবির দীর্ঘ দুই যুগেরও বেশি সময় ধরে মসজিদে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে সেবা করেছেন। তাঁর অবদান তারা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবেন এবং তাঁর সুস্থ ও সুখী জীবন কামনা করেন।

আবেগাপ্লুত মুয়াজ্জিন গোলাম কবির বলেন, এ ধরনের বিদায়ে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সবার কাছে দোয়া চান।

সম্পাদক ও প্রকাশক: মোতাহার হোসেন

মোবাইল: ০১৩৩২-৮৪৫৬৯৯

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.