হজের প্রাক্-নিবন্ধন শুরু, হজযাত্রীদের দিতে হবে যেসব তথ্য
২০২৭ সালের হজের প্রাক্-নিবন্ধনে প্রয়োজনীয় তথ্য জানিয়ে নির্দেশনা জারি করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। বুধবার (১ জুলাই) মন্ত্রণালয়ের হজ-১ শাখা থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাক্-নিবন্ধনের সময় হজযাত্রীদের জাতীয় পরিচয়পত্র, বাংলাদেশি পাসপোর্ট বা জন্মসনদ, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর এবং ব্যাংক হিসাব নম্বর প্রদান করতে হবে। একই পরিবারের একাধিক ব্যক্তি চাইলে একটি ব্যাংক হিসাব ব্যবহার করতে পারবেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, হজের আর্থিক লেনদেন নিরাপদ ও সুশৃঙ্খল রাখতে সরকারি ও বেসরকারি—উভয় মাধ্যমের হজযাত্রীর ব্যাংক হিসাব থাকা বাধ্যতামূলক। এছাড়া, যারা আগে প্রাক্-নিবন্ধনের সময় ব্যাংক হিসাবের তথ্য দেননি, তাদের চূড়ান্ত নিবন্ধনের সময় তা জমা দিতে হবে।
উল্লেখ্য, ২০২৭ সালের হজের প্রাক্-নিবন্ধন ১ জুলাই থেকে শুরু হয়েছে। সৌদি আরবের নির্ধারিত রোডম্যাপ অনুযায়ী, আগামী ২৬ সেপ্টেম্বরের মধ্যে হজের নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে হবে।
আইটি ল্যাব সলিউশন্স লি.