বিরোধীদলীয় নেতার সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শার্লেটে। বৃহস্পতিবার জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে নির্বাচন-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি, গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রতিষ্ঠান শক্তিশালীকরণ, মানবাধিকার, বাংলাদেশ-ফ্রান্স সম্পর্ক এবং বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়।
জামায়াতের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে বিদেশি বিনিয়োগ বাড়াতে দুর্নীতি দমন, আইনের শাসন প্রতিষ্ঠা এবং সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকার বিষয়েও মতবিনিময় হয়।
শফিকুর রহমান বাংলাদেশ ও ফ্রান্সের দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্কের প্রশংসা করে দেশের উন্নয়নে ফ্রান্সের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান। একই সঙ্গে ভবিষ্যতে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করা হয়।
বৈঠকে ফ্রান্স দূতাবাসের পলিটিক্যাল অ্যাটাশে এমিলি পালাউয়ান এবং জামায়াত আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান উপস্থিত ছিলেন।
আইটি ল্যাব সলিউশন্স লি.