ব্রাজিলের জয়ে বাজি হেরে মাথা ন্যাড়া করলেন আর্জেন্টাইন সমর্থক

প্রকাশিত: ২০ জুন, ২০২৬ ১২:৪৯ (রবিবার)
ব্রাজিলের জয়ে বাজি হেরে মাথা ন্যাড়া করলেন আর্জেন্টাইন সমর্থক

ফুটবল বিশ্বকাপে ব্রাজিল হাইতির বিপক্ষে জয় পেলে মাথা ন্যাড়া করার ঘোষণা দিয়েছিলেন পটুয়াখালী শহরের কাজীপাড়া এলাকার বাসিন্দা ও আর্জেন্টিনা সমর্থক কাজী রাফি। শনিবার ব্রাজিলের ৩-০ গোলের জয়ের পর নিজের সেই ঘোষণা বাস্তবায়ন করেছেন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, ম্যাচ শেষে ব্রাজিল সমর্থকরা রাফির বাসায় জড়ো হন। পরে তিনি স্বেচ্ছায় বাসা থেকে বের হয়ে শহরের ঝাউবন এলাকায় আসেন। সেখানে সমর্থকদের উপস্থিতিতে প্রকাশ্যেই মাথা ন্যাড়া করেন তিনি।

ঘটনাটি ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। উপস্থিত অনেকেই মোবাইল ফোনে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। অল্প সময়েই বিষয়টি স্থানীয়দের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।

কাজী রাফি জানান, তিনি নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের কনটেন্ট তৈরি করেন। মজার ছলে দেওয়া একটি চ্যালেঞ্জ থেকেই এমন ঘোষণা দিয়েছিলেন। ব্রাজিলের জয়ের পর নিজের প্রতিশ্রুতি রক্ষা করতে পেরে তিনি আনন্দিত বলেও জানান।

সম্পাদক ও প্রকাশক: মোতাহার হোসেন

মোবাইল: ০১৩৩২-৮৪৫৬৯৯

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.